সেনবাগে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মানিক (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামে। মনিরুল ইসলাম মানিক একই গ্রামের মোল্লা বাড়ির মাষ্টার নুরুল ইসলামের ছেলে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডা. মতিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জুন মানিকের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৯ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.