বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মালিক-চালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, সুকানিসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চালকসহ সকলে পলাতক রয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। লঞ্চটিকে জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এর আগে সোমবার সোয়া ৯টার দিকে ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.