৬৯ – ৭০ সালের জগন্নাথ কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ )এর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের রোগমুক্তি কামনা করে ৭০ দশকের জগন্নাথ কলেজের ছাত্র নেতারা বিবৃতি দিয়েছেন । বিবৃতিতে নেতারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে মোস্তফা জালাল মহিউদ্দিন অসাধারন ভুমিকা পালন করেন । তিনি আজ করোনাতে অক্রান্ত , আমরা তার সুস্থতা কামনা করছি । বিবৃতি দাতারা হলেন , মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, ফজলুর রহমান ভুলু, কাজী জাহাঙ্গির আমীর কামাল সাঈদ মোহন ডাঃ এজাজ আহমেদ হিরু , নাজির মোহাম্মদ খান খসরু, হাবিব বাবুল । উল্লেখযোগ্য যে বিবৃতিদাতারা ৬০ এবং ৭০ দশকের জগন্নাথ কলজের ছাত্রলীগ নেতা ।
শুদ্ধস্বর/বিএস

