নিউমোনিয়ায় ভুগছেন ডা. জাফরুল্লাহ, মেডিকেল বোর্ড গঠন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কভিড-১৯ জনিত গুরুতর নিউমোনিয়ায় ভুগছেন। তার চিকিৎসায় মঙ্গলবার একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন চিকিৎসকরা সংযুক্ত আছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

এ পেজে প্রকাশিত ডা. জাফরুল্লাহ চৌধুীর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আরও জানানো হয়, নিউমোনিয়ায় ভুগলেও সার্বিক অবস্থা বিবেচনায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অক্সিজেন গ্রহণের মাত্রায় আর অবনতি হয়নি। তিনি আগের চাইতে ভালো বোধ করছেন এবং নিজে খাবার গ্রহণ করছেন। এ ছাড়াও তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী ও ছেলে পরবর্তী সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.