নওগাঁয় ৪ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ চার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ চার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর ব‌্যাংকের ওই শাখাটি লকডাউন করেছে জেলা প্রশাসন।এবং ওই ব‌্যাংকের বাহিরে নোটিশ টানানোর নির্দেশ দেয় প্রশাসন।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৬৪তে দাঁড়িয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.