দেশে করোনায় প্রাণ হারালেন আরও ৩৭জন, অক্রান্ত ৩ হাজার ২৪০ জন

দেশে করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরো ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ২৪০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো তিন হাজার ২৪০ জনের মধ্যে।

ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.