কুসংস্কার

ব‍্যঙ্গ ডাকলে বৃষ্টি আসে

মোরগ ডাকলে ভোর

কুকুর ডাকলে লেজ গুটিয়ে

ছিটকে পালায় চোর।

পেচাঁ ডাকলে অশুভ হয়

শকুন ডাকলে মরণ

হঠাৎ কোন বিপদ নাকি

কাকের ডাকের কারন।

পাখি ডাকলে কুটুম আসে

মিষ্টি হাতে নিয়ে

বৃষ্টির মাঝে রোদ হাসিলে

শিয়াল মামার বিয়ে।

সত্য মিথ্যা যাচাই করি

টিকটিকির ঠিক ডাকে

বউ পাগল হয় সেই ছেলেটি

ঘাম থাকে যার নাকে।

হঠাৎ করে চোখ কাঁপিলে

দুঃখ আসে বটে

বসা নাকি যাবেনা তার

ঘরেরি চৌকাটে।

যাত্রা নাকি অশুভ হয়

দেখলে কলস পথে

গাদা গাদা টাকা আসে

চুলকালে ডান হাতে।

ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে

মুরুব্বিদের মানা

কুসংস্কারে আমরা আজও

চোখ থাকিতে কানা।

20200609_182803

আশ্রাফ আলী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.