নাগরিক ঐক্যের পক্ষ থেকে আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ-সময় নাগরিক ঐক্যের সমন্বয়ক জনাব শহীদুল্লাহ কায়সার, নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, নাগরিক হাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক সাকিব আনোয়ার, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে আয়োজিত রান্না করা খাবার বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব শহীদুল্লাহ কায়সার বলেন, দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা বলে, কাজ করে সবসময় জনগণের পাশে থাকা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর যৌক্তিক দাবি অনুযায়ী উৎপাদন খরচ এর সাথে সম্পর্ক রেখে সকল ঔষধের দাম কমিয়ে জনগণের ক্রয়সীমায় নিয়ে আসতে হবে।
উৎপাদনকারীর লভ্যাংশ রেখেও সকল ঔষধের দাম অনেক কমিয়ে আনা সম্ভব বলে সে-অনুযায়ী ব্যবস্থা নিতে বলে আসছেন তিনি দীর্গদিন যাবৎ। তিনি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর সুকিৎসার আশু ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করেন। অনাথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে তার দায় সরকারকেই নিতে হবে।
শুদ্ধস্বর/বি এস

