বেলতৈল ইউনিয়নে অসহায় ৩৭৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বেলতৈল 

ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩৭৫ পরিবারে পেল খাদ্য সামগ্রী।

সোমবার ১৮ মে সকালে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বেলতৈল ইউনিয়ন পরিষদ চত্বর হতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সারা দেশে করোনা ভাইরাস সংক্রমনের কারণে ঘর বন্দি ৩৭৫ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার সামাজিক দূরুত্ব বজায় রেখে ১০ কেজি চাউল , ১ কেজি আলু , ৫০০ গ্রাম লবন প্রত্যকে পরিবার কে দেওয়া হয় । বেলতৈল ইউপি চেয়ারম্যান এর দিক নির্দেশনায় এসব খাদ্য সামগ্রী অসহায় পরিবার মাঝে তুলে দেন প্যালেন চেয়ারম্যান – মোঃ সোলায়মান ব্যাপারী।

এ বিষয়ে মুঠোফোন ফোনে জানান চাইলে, ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস হোসেন ফুল বলেন, করোনা ভাইরাসের দূর্যোগ মূহুর্তে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার রাজনৈতিক অভিভাবক সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের দিক-নির্দেশনায় সার্বক্ষনিক এলাকায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যতদিন এই মহামারী থেকে মুক্তি না পাই ততদিন জনগণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব ইনশা আল্লাহ। সবাইকে সরকারের নির্দেশনা যথাযথ মেনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঘরে থাকাররও আহবান জানান তিনি।
এছাড়াও আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিয়েছি।আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।তিনি আরও বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশে দলমত নির্বিশেষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে হবে এবং সাহায্যের হাত বাড়াতে হবে যাতে করে একটি মানুষও যেন খাবারের কষ্ট না পায়।

এসময়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম , ইলিয়াস উদ্দিন , সচিব গোলাম কিবরিয়া, ইউপি সদস্য ইয়াকুব আলী সহ অন্যান্য ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.