একদিনে বড় অংকের করোনা রোগী শনাক্ত, মারা গেছে ২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এই ২৪ ঘণ্টায় দেশে মারা গেছে আরো ২জন। শনিবার (৪ এপ্রিল) নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭০ জন। ৪৩৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এছাড়া এপর্যন্ত সুস্থ হয়েছে ৩০ জন।

এর আগে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন। শুক্রবার দেশে ৫ জন নতুন করে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ায় ৬১ জন। করোনার সর্বশেষ পরিস্থিতি দেশের মানুষের কাছে প্রতিদিন তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

উল্লেখ্য, হুহু করে বাড়ছে মৃত্যের সংখ্যা। এক দেশ থেকে আরেক দেশে মৃত্যের সংখ্যার যেন প্রতিযোগীতায় নেমেছে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১১ লাখ মানুষের শরীরে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬০ হাজার জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার এ সংখ্যা নিশ্চিত করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.