‘পুরুষরা এখন সাত পা দূরে থাকে’

‘মিটু’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগান। বললেন, ভারতে ‘মিটু’ মুভমেন্টের আগে যেমন অবস্থা ছিল, পরের অবস্থা অনেক আলাদা। তিনি বলেন, এখন নারীদের সঙ্গে খারাপ বা অশালীন ব্যবহার করতে সাহস পায় না বলিউডের পুরুষেরা। পুরুষরা এখন সাত পা দূরে থাকে। হলিউডে বহু আগে শুরু হয়েছিল যৌন হেনস্তার বিরুদ্ধে ‘মিটু’ মুভমেন্ট। ভারতে এই আন্দোলন এসে পৌঁছায় ২০১৮ সাল নাগাদ। ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, সব পেশাতেই এর প্রভাব পড়ে। বলিউডে প্রথম যৌন হেনস্তার অভিযোগ ওঠে নানা পাটেকরের বিরুদ্ধে। অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত।

এরপর একে একে অলোক নাথ, বিকাশ বহেল, রজত কাপুর, সাজিদ খান, এম জে আকবরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠতে থাকে। তনুশ্রী দত্তের পর অনেক অভিনেত্রী, চিত্রনাট্যকার অভিযোগ তোলেন তাদের সঙ্গেও অশালীন ব্যবহার করা হয়েছে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানাউতও জানান, ‘কুইন’ ছবির সময় বিকাশ বহেল তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই ছবির এক জুনিয়র আর্টিস্টও বিকাশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এই আন্দোলনের ফল যে সুদূরপ্রসারী, তা এখনও বুঝতে পারছেন সিনে দুনিয়ার সঙ্গে জড়ি নারীরা। সেই কথাই বলেন কাজল। তিনি জানান, ‘মিটু’র পর পরিস্থিতি অনেক বদলেছে। শুধু ফিল্মের সেট নয়, বদল এসেছে সব ক্ষেত্রেই। আসলে এই আন্দোলনে বহু নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার পর থেকে ভাল হোক, খারাপ হোক, যে কোনও পুরুষ সাত পা দূরে থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.