ধর্ষকের জিভ কামড়ে ছিঁড়ে ফেললো গৃহবধূ

বিয়ে বাড়িতে উচ্চ:স্বরে সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় নিজের ঘরে ঘুমুতে  যাচ্ছিলেন গৃহবধূ। তখন সাগর মণ্ডল (৪৪) নামের এক যুবক তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলেও গানের শব্দের কারণে তাৎক্ষণিক কেউ বুঝতে পারেনি। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করতে সাগরের জিভ কামড়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই নারীর কামড়ে সাগরের এক ইঞ্চি জিভ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী বিদেশে থাকেন। সাগর এক বছর ধরে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানানো হয়। সোমবার রাতে তাকে ধর্ষণের চেষ্টা করে সাগর। নিজেকে রক্ষা করতে বিভিন্নভাবে চেষ্টা করেন তিনি। একপর্যায়ে সাগরের জিভ কামড় দিয়ে কেটে ফেলেন।

ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়েছি। ওই নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। সাগরকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, তারা মিটফোর্ড হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছেন সেখানে সাগর নামের কেউ নেই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.