করোনা আতঙ্কে বিশ্বভারতীর বসন্তোৎসব বাতিল

করোনা আতঙ্কে কাঁপছে বঙ্গ। আশঙ্কা সত্যি করে এবারকরোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বসন্তোৎসব বাতিল হয়ে গেল। মারণ জীবাণু সংক্রমণের ভয়ে এবছর আর ফাগের রঙে রং মেলাতে পারবেন না শান্তিনিকেতন তথা বঙ্গবাসী।আজ সন্ধেবেলা এই খবর জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা ছড়িয়ে পড়তেই মনখারাপ অনেকের।

আশঙ্কা ছিলই। শান্তিনিকেতনের ঘরে ঘরে এনিয়ে ফিসফাস চলছিল। তবে কি এবার দোল খেলা যাবে না? রঙে রঙিন হয়ে চেনা-অচেনা জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হবে না? শুক্রবার বসন্তোৎসবের ভবিষ্যৎ ঠিক করতে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি। প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনার পর অবশেষে ঠিক হয়, এবার আর বসন্তোৎসব হবে না। বৈঠক শেষে বেরিয়ে উপাচার্য জানান, ইউজিসি’র তরফে চূড়ান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে যে এক জায়গায় বেশি জনসমাগম করেই দোল খেলা নিরাপদ নয়। তাই ঐতিহ্যের দোল এবার আর বিশ্বভারতীতে হবে না।

আসলে, বিশ্বভারতীর দোল তো শুধুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমবদ্ধ থাকে না। কবিগুরুর হাতে তৈরি প্রতিষ্ঠানটির দ্বার ওইদিনের জন্য উন্মুক্ত হয়ে যায় সকলের জন্য। সবার রঙে রং মেলানোর ডাক পাঠায় মেলার মাঠ। দেশি-বিদেশি পর্যটকদের কাছে যা অন্যতম আকর্ষণের বিষয়। অনেকেই শুধুমাত্র এই উৎসবে শামিল হবেন বলেই একবেলার জন্য হলেও, ছুটে যান শান্তিনিকেতনে। কিন্তু এছর পরিস্থিতি ভিন্ন। নোভেল করোনা ভাইরাস যেভাবে পৃথিবী জুড়ে থাবা বসাচ্ছে, তাতে নিরাপদ নয় কোনও জায়গাই। বিশেষত সংস্পর্শেই যেখানে এই জীবাণু সংক্রমণের আশঙ্কা, সেখানে মানুষে-মানুষের স্পর্শেও ঝুঁকি থেকে যায়। সেই কারণেই ইউজিসি’র এমন নির্দেশিকা বলে জানাচ্ছেন উপাচার্য। দোল খেলতে গিয়ে যাতে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হন, সেটাই মূল লক্ষ্য প্রশাসনের। তাই এমন বিধিনিষেধ।সূত্র, সংবাদ প্রতিদিন ।

শুদ্ধস্বর/বিএস

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.