হালস্ট্যাট : হ্রদ আর পাহাড়ের আবেশে একদিন

অষ্ট্রিয়ার ওভারওষ্টারাইখ রাজ্যের মনোরম পরিবেশের সাল্জখামারগুটের ছোট্ট একটি শহর হালস্ট্যাট । শহরটি হালস্ট্যাটের লেকের তীর ঘেষে অবস্থিত । ডাকস্টাইন এবং অভ্যন্তরীণ সাল্জখামারগুটের সাথে মিলে এটি হালস্ট্যাট- ডাকস্টাইন / সাল্জখামারগুটের অংশ । এই শহরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত । প্রাচীন লৌহযুগের ( ৮০০ খ্রি: ) কাল থেকেই  এই শহরের সময়কাল গণনা হয়। শহরটি বাদঈশাল পৌড়সভার অন্তর্ভুক্ত । হ্রদ এবং খাড়া পাহাড়ের মধ্যবর্তী সরু তীরে অনেক ঘর- বাড়ির অবস্থান আছে, যার অনেকগুলো একেবারেই পাহাড়ের তলদেশে এবং লেকের জলের উপরেই নির্মিত । দুর থেকে দেখতে অনেকটাই ছোটো জাহাজের মতন দেখতে। প্রধান শহরের পুরাতন অংশে লেকশোরের সমান্তরাল রাস্তা এবং বাজার এলাকার আশেপাশে উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে পৌর এলাকার সম্প্রসারণ যুক্ত হয়েছে বেশ অনেকগুলো সরু রাস্তা দ্বারা । এই শহরের মোট আয়তন ৫৯,৮ কিলোস্কোয়ার মিটারের ৩৪% ভাগ আছে বনাঞ্চল । আদমশুমারির জরিপ অনুযায়ী জানুয়ারি ১/২০১৯ এ এই শহরের বাসিন্দার সংখ্যা ৪৪৫ জন মাত্র ।

IMG-20200119-WA0010

উনবিংশ শতাব্দীর শেষ অব্দিও হালস্ট্যাটের অনেক জায়গায় কেবলমাত্র জাহাজ , খচ্চরের গাড়ি কিংবা পায়ে হেঁটে পৌঁছাতে হতো । এই শহরের হ্রদ আর পাহাড়ের মাঝে জায়গা একটু কম বলেই রাস্তাগুলো বেশ সরু । এই শহরের লেক ঘেঁষে একটি রাস্তা তৈরির সময় অষ্ট্রিয়ার বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে উঠে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হবার সম্ভাবনা থেকে। অষ্ট্রিয়ার ইতিহাসে এই প্রথম ১৯৫৮ সালে একটি গণভোটের ব্যবস্থা হয় এই রাস্তা তৈরির ক্ষেত্রে । সেই গণভোটে অষ্ট্রিয়ানরা শহরের ভিতর দিয়ে লেকের তীরের রাস্তাটি প্রত্যাখ্যান করেছিলো। পরবর্তীতে  ১৯৬৬ সালে জনমানুষের সমর্থন নিয়েই পাহাড়ের তলদেশ দিয়ে পশ্চিম দিকে একটি ভাবল টানেলের মাধ্যমে হ্রদের ধার দিয়ে একমাত্র রাস্তাটি উন্মুক্ত করা হয়। সেই সময় থেকেই এই টানেলের পাশ ঘেঁষে হাটার সরু পথ দিয়ে হালস্ট্যাটের হৃদ পাহাড়ের মনোরঞ্জন পরিবেশ বেশ দৃশ্যমান হয়।

IMG-20200119-WA0005.jpg

১৮৭৭ সালেই এই সাল্জখামারগুটের হালস্ট্যাটের একটি রেল স্টেশন চালু হয়েছিলো। এই স্টেশনটি প্রায় এক কিলোমিটার দুরে  হৃদের বিপরীত পৃর্বতীরে অবস্থিত । ভূতাত্ত্বিক ও অত্যন্ত খাড়া পাহাড়ির কারণে পশ্চিম তীরের একটি রুট বাতিল করা হয়েছিলো। ১৯৯০ সালে এই শহরে একমাত্র শিপিং লাইনটি সংযুক্ত হয়, যা শহরের বাজার এলাকার সাথে রেল স্টেশনের সংযোগ করে। বিশেষত অত্যন্ত ঘণ শীতে একটি স্নোমোটরযানের ব্যবস্থা আছে , যে স্নোমোবাইলটি বরফের উপর দিয়ে যাতায়াত করে। ১৯৯৫ সাল থেকে ভারীযান যেমন বেশি চাকার ট্রাক বা বড় বাস এই অঞ্চলে সুইচপোস্ট দিয়ে হালস্ট্যাট শহরে যাতায়াত বা ভ্রমণ করার সুযোগ পায়।  প্রতিকূলতার বিরূপ প্রতিকূল পাহাড়ী অঞ্চলটি খনিজ সমৃদ্ধ প্রাকৃতিক লবন- লোহা  সন্ধানগুলোর প্রাচীনতম একটি হালস্ট্যাট । ২০১৩ সালে হালস্ট্যাটের হ্রদ ঘেঁষা বাড়িগুলো প্রবল বন্যার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়। ২০১৮ সালে পাহাড়ের একটি বন অগুনে ধ্বংস হয়ে যায় ।  ২০১৯ সালের নভেম্বরেও একটি বড় আগুনের কাণ্ড ঘটে। হৃদের তীর ঘেঁষে অনেকগুলো বাড়ি পুড়ে ভস্মীভূত হয়। সেই সময়ে শহরের মেয়র এই শহরে ট্যুরিস্টদের আগমনে বারণ রাখেন।

IMG-20200119-WA0011.jpg

 

এই শহরের বেশিরভাগ মানুষ হয় ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী । শহরে হ্রদ ঘেঁষে দুটো গির্জার দেখা মেলে। যার একটি ক্যাথলিকদের এবং অন্যটি প্রোটেস্ট্যান্টদের। গির্জা দুটো থেকেই শহরেরে দৃশ্য বেশ উপভোগ্য বটে। প্রোটেস্ট্যান্টদের গির্জা দেখলে মনে হবে একেবারেই আকাশে ছুঁয়ে আছে। এই শহরে মনোরম পরিবেশ সমগ্র ইউরোপের ট্যুরিস্টদের বেশ আকর্ষণীয় স্থান । বছরে গড়ে এই শহরে ৬০০,০০০ থেকে ৭০০,০০০ লক্ষ ট্যুরিস্টদের আগমন ঘটে। ২০১৮ সালে ট্যুরিস্টদের পরিমাণ ছিলো ৯০০,০০০ লক্ষ । বিশেষ করে এই শহরে চীনাদের আগমন বরাবরই বেশি । চীনারা এই শহরটিকে এতটাই ভালোবাসে যে বছরের যেকোনো দিন এই শহরে হাজারে হাজারে  চীনাদের দেখা মিলবেই। এই শহরে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলো, হ’ল  ল্যান্ডস্কেপ, লেক হালস্ট্যাট, ডাকস্টাইন পাহাড়, বিশাল বরফের স্তর, গুহা, পাশ্ববর্তী শহর ওভারট্রাউন, মিউজিয়াম। আরো আকর্ষণীয় হলো, ক্যাথে মেরি বেদীর পুরানো প্যারিশ গির্জা ( ১৫০৫ সাল )। সংস্কৃতিক এবং ঐতিহাসিক হালস্ট্যাটে আছে মেরিন আল্টার, দুটি ডানাযুক্ত একটি খনিজ বেদী যা ১৫১৫ সালে গমুন্দেনের কার্ভার লেওনার্ড এস্টেলের কর্মশালায় তৈরি হয়েছিলো। লেওনার্ডের বেদীটির কিছু অংশ ১৯৮৭ সালে খোয়া যায় এবং পরবর্তীতে তা ইতালিতে পাওয়া যায় । পরবর্তীতে সেগুলো পুনদ্ধার করা হয় ২০১৮ সালে । উত্তর দিকে একটি কর্নার গির্জার পাশে কবরস্থান আছে যা ষোল শতাব্দীর । এখানে এখনও ৬১০ টি খুলি সজ্জিত আছে। এই খুলিগুলোকে ২০-৩০ বছর পরে ব্লিচ কথা হয়, জন্ম মৃত্যু তারিখ ও ব্যক্তির নাম খঞ্চিত করা হয়। অস্টুরিটি বিশ্বে বিভিন্ন কারণে পূর্বের প্রজন্মের হাড়গুলো এখানে রাখা আছে। হালস্ট্যাট যাদু ঘর প্রাকৃতিক ইতিহাসের অষ্ট্রিয়ার দ্বিতীয় সংগ্রহশালা।

IMG-20191231-WA0028.jpg

হালস্ট্যাটে প্রতি বছর কর্পাস খ্রিস্টের দিনে লেক হালস্ট্যাটে একটি সুপরিচিত হ্রদ মিছিল হয়। এটা সেই ১৬২৩ সাল থেকেই চলে আসছে। ফুহর বা মুটজেন নামক ট্রাডিশনাল ঐতিহ্যবাহী প্লেটগুলি বেদী জাহাজ হিসেবে ব্যবহৃত হয়। ১৯৮৭ সাল থেকে হালস্ট্যাট রুন্ডলাউফ ( হালস্ট্যাটের চারিদিকে) নামে হাফ ম্যারাথন হয়ে আসছে। কালচারাল ধারাবাহিক ঐতিহ্য গ্রীষ্মকালীন প্রতি মঙ্গলবার জুলাই ও আগস্ট পর্যন্ত বিনামূল্যের একটি সাল্জখামারগুট মোর্জাট কনসার্ট উৎসব হয়। ২০১১ সাল থেকে অ্যাথলিটদের জন্য হালস্ট্যাট সুইমিং ম্যারাথন হয়ে আসছে যা বাদগোইজান থেকে হালস্ট্যাট হয়ে ওভারট্রাউনে শেষ হয়।

IMG-20200119-WA0008.jpg

চীনাদের নিকট এই হালস্ট্যাট শহরটি এতটাই প্রিয় যে, দক্ষিণ চীনা প্রদেশে গুয়াংডংয়ে বলুও জেলার লুয়াংঝেন শহরের একটি আবাসিক অঞ্চলে অষ্ট্রিয়ার এই ঐতিহ্যবাহী শহর হালস্ট্যাটের অনুকরণে অবিকল একটি হালস্ট্যাট শহর তৈরি করেছে। চীনে এই অঞ্চলটি মাইনিং সংস্থা চায়না মিনমেটালস ৯০০ মিলিয়ন ডলার খরচ করে তৈরি করেছে। কমপ্লেক্সের ভেশিরভাগ অ্যাপার্টমেন্ট এখনও নির্মাণাধীন এবং বিক্রির জন্য অপেক্ষামান । এই চীনা শহরে হুবহু অষ্ট্রিয়ার হালস্ট্যাটের অনুলিপি রয়েছে । মজার বিষয়টি হলো অষ্ট্রিয়ার হালস্ট্যাট শহর থেকে হংকংয়ের দু’ঘন্টা উত্তরে চীনের এই অনুলিপিটি ৮৮৮১ কিলোমিটার দুরত্বে প্রতিসামতায় তৈরি করা হয়েছে।  এমনকি ম্যানহোল কভারগুলিতেও অষ্ট্রিয়ার ম্যানহোলের প্রোটোটাইপগুলি থেকে শিলালিপি রয়েছে। চীনে অষ্ট্রিয়ার হালস্ট্যাট তৈরি করা এটা চীনাদের একটি প্রবণতার একটি অংশ মাত্র । চীনে এরকম আরো অনেকগুলো পুরনো শহরের উদাহরণ আছে। অন্যান্য উদাহরণগুলোর মধ্যে আইফেল টাওয়ারের প্রতিরূপ এবং চংকিংয়ে ইউরোপীয় দূর্গের কয়েকটি অনুলিপি রয়েছে। এমনকি চীনে ইউরোপীয় রাস্তা এবং শপিংমলের অনুলিপি পাওয়া যায়।

IMG-20191231-WA0022.jpg

অষ্ট্রিয়ার এই মনোরম পাহাড় ঘেরা দৃশ্যের শহরটি আমার বসবাস শহর লিন্জ থেকে মাত্র ১২৫ কিলোমিটার দুরত্বের । গাড়ির রাস্তা আনুমানিক একঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের। হালস্ট্যাট শহরে যেতে একটি মনোরঞ্জন রোমান্টিক রাস্তা আছে, যে রাস্তাটি বেশ আঁকাবাঁকা এবং পাহাড় ঘেঁষে হ্রদের পাশ দিয়ে চলে গেছে । এই রাস্তাটিকে সত্যি অর্থেই রোমান্টিক রাস্তা বলা হয়। অষ্ট্রিয়াতে আগত যেকোনো ট্যুরিস্টদের এই শহরটি বেশ আকর্ষণ করে। গ্রীষ্মকালে এই শহরের রূপ এবং শীতকালীন রূপ একেবারেই ভিন্ন । দুটোর দুই রূপ এবং বেশ উপভোগ্য । শহরের হ্রদে জাহাজ, নৌকা, স্পিডবোড দিয়ে ঘুরে বেড়াবার চমৎকার সব বন্দবস্ত রয়েছে। ট্যুরিস্টদের হাতে সময় কম থাকলেও অন্তত একদিনের জন্য এই শহরটি হতে পারে বেশ উপভোগ্যের ভ্রমণ । আমি নিজেও প্রায় সময় সুযোগ হলেই শহরটিতে ছুটে বেড়াই। গ্রীষ্মকালে হ্রদের পাশে কোনো এক কফিশফে বসে এক কাপ কফি পাণ করাটাও সত্যি বেশ উপভোগ্য হয়ে উঠে। আগামীর যেকোনো ট্যুরিস্টদের জন্য হতে পারে হালস্ট্যাট একটি ভ্রমণের কেন্দ্রবিন্দু । আমি নিজেও গত মাসের ( ডিসেম্বর) ৩১ তারিখে সারাদিন এই হালস্ট্যাট শহরে ক্যালেন্ডার বছরের শেষ দিনটিতে ছিলাম। হ্রদের পাশে  ঠান্ডা হীমেল হাওয়ার হালস্ট্যাট শহরটি বছরের শেষ দিনের ভ্রমণটি ছিলো বেশ উপভোগ্য ।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.