সিলেট গণফোরামের কর্মী সভা ২৩ জানুয়ারি : প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া

গণফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী২৩জানুয়ারি বৃহস্পতিবার বিকেল দুটায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে গণফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত অর্থনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের নির্বাহি সভাপতি ও বিশ্বনাথ- ওসমানী নগর সংসদীয় আসনের এম,পি,মোকাব্বির খান, গণফোরামের অন্যতম নির্বাহি সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান,কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন জীবন।

এ অনুষ্টানে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন, ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট শিল্পপতি, সিলেটের গোলাপগন্জ উপজেলার আব্দুস সামাদ।  সামাদ ইতোপূর্বে ব্রিটেনে আনুষ্ঠানিক ভাবে গণফোরামে যোগদান করেছেন এবং সিলেট জেলা গণফোরামের পক্ষ থেকে তাঁকে বরণ করে নিয়ে উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে এ সভা থেকে। এছাড়াও অনেকেই এ সভায় এসে গণফোরামে যোগদান করবেন বলে জানিয়েছে গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.