শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে সময়ের সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এখান থেকে শিক্ষার্থীরা ঘোষণা করেছেন পরবর্তী ১৮ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবেন। শিক্ষার্থীরা দাবি হলো, ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় সেদিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করা যাবে না, নির্বাচন পেছাতে হবে।
এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় এই অবরোধ করা হয়। শিক্ষার্থীরা বলছেন, ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় যদি ঐদিন নির্বাচন হয় তাহলে তা দেশের জন্য অস্থিতিশীলতা ডেকে আনবে। শাহবাগ থেকে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা মহানগরের সভাপতি রাকিন আবসার অর্ণব ঢাবি শিক্ষার্থীদের এই অবরোধে সমর্থন জানিয়ে বলেন, ৩০ জানুয়ারি কোনোভাবেই নির্বাচন হওয়া উচিত নয়। এইদিন সরস্বতী পূজা। একটি ধর্মীয় অনুষ্ঠানের দিন সাধারণত জাতীয় ছুটি থাকে। সেদিন নির্বাচন হলে তা সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রীয় নিষ্পেষণের বড় একটি উদাহরণ হয়ে থাকবে।
শুদ্ধস্বর/আইকে

