একুশের বই মেলায় আসছে ইতালি প্রবাসী জমির হোসেনের বই “প্রবাসে মেঘ-জ্যোৎস্না

 চলতি মাস শেষ হলেই শুরু হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের গ্রন্থ “প্রবাসে মেঘ জ্যোৎস্না”। এই গ্রন্থ দিয়ে লেখক প্রথম বারের মত প্রকাশনায় পা রাখলেন। এর ফলে এক যুগেরও বেশি সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে কোন বই নিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলেন। ‘ প্রবাসে মেঘ জ্যোৎস্না”গ্রন্থে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন বইটিতে। কখনও হাসি কখনও কান্না এবং প্রবাসীদের নানাবিধ সমস্যা তার লেখার মাঝে ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। প্রকাশ করেছেন চৈতন্য প্রকাশনী। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। জমির হোসেনের এটিই প্রথম বই “প্রবাসে মেঘ জ্যোৎস্না”। বইটিতে প্রবাসের সমসাময়িক বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা,ইউরোপের আইনের প্রতি বাংলাদেশিদের সন্মান ছাড়াও কয়েকটি ভ্রমণ কাহিনী রয়েছে। আশা করি এই বইটিতে প্রবাসীদের জীবন যাপন সম্বন্ধে যেমন আলোকিত অনেক কিছু জানা যাবে ,তেমন তাদের সুখ দুঃখের কাহিনী । তাই প্রিয় পাঠকেরা অবশ্যই বইটি সংগ্রহে রাখতে পারেন ।নতুন এই লেখকের অসাধারণ প্রতিভা মেধাসম্পন্ন লেখনীতে প্রকাশ পাবে এই বইটিতে ।শান্ত স্বভাবের লেখক জমির হোসেন তার সুশৃংখল অনেক সুন্দর সুন্দর বাস্তব অভিজ্ঞতা থেকে তার বইটির লেখার আগ্রহ । লেখক জমির হোসেন তার বই প্রসঙ্গে বলেন, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে এই বইয়ের প্রতিটি লেখার জন্ম। যাপিত জীবনের মধ্যকার যে অনুভূতি তা এই লেখায় পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্বাস করি বইটি পাঠকের ভালোবাসায় মুগ্ধ হবে। এবং আমার পরবর্তী বই লেখার জন্য পাঠকের আগ্রহ কে আমি অনেক মূল্য দেবো ।আমি আশা করি পাঠক আমার বইটি পড়ে অবশ্যই নিরাশ হবে না । জমির হোসেন দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও পাঠক আলোচিত শীর্ষ স্থানীয় অনলাইন জাগো নিউজ ২৪ ডটকম এর ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ইতালি থেকে প্রবাসীদের নিয়ে নিয়মিত লিখছেন। ।
শুদ্ধস্বর/আখি সীমা কাউসার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.