ব্যর্থদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হবে: কাদের

মন্ত্রিসভায় যারা ভালো করবে না তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা নিজ নিজ কাজে ব্যর্থ হয়েছেন তাদেরও সরিয়ে দেওয়া হবে বলেও তিনি। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী চাইলে দলের দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই। আমি শারীরিকভাবেও সুস্থ আছি। দায়িত্ব পালনে কোনো অপূর্ণতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজগুলো ট্র্যাকে চলে আসছে। কোনো কাজ অপূর্ণ থাকছে না। কোনো প্রয়োজনে সচিবরা তো আছেনই, তারা ফোন করলে নির্দেশনা দেই। কোনো অসুবিধা ফিল করছি না। শাজাহান খানের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তার বক্তৃতার ভাষাটা ভিন্ন। ওখানে তিনি শ্রমিক ফেডারেশনের নেতা। সেই হিসেবে তাদের খুশি রাখতে তার কিছু কথা বলতে হয়। আমাদের কাছে তো এসব কথা বলে না বলে জানা তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.