নরসিংদীতে আলীপুরা গ্রাম থেকে ৫ শতাধিক টেটা উদ্ধার ও ১৩জনকে আটক

বিগত ৫/৬ দিন ধরে নরসিংদী জেলার সদর থানাধীন নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে চলে আসা বিবাদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। গত ০৮/১২/১৯খ্রিঃ তারিখ অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল উক্ত গ্রামে উপস্থিত হয়ে দুপক্ষের লোকজনদের সাথে আলোচনা মিমাংসা করে দিয়ে আছে।

অদ্য ০৯/১২/১৯খ্রিঃ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় আলীপুরা গ্রামে কামাল মেম্বার, ইসমাইল কোম্পানি গ্রুপের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের শাজাহান কাজীর বাড়ির ঘুমন্ত লোকজনদের উপর আতর্কিত হামলা চালিয়ে ৭জনকে টেঁটা বিদ্ধ করে। অপর দিকে কামাল মেম্বার, ইসমাইল কোম্পানি গ্রুপের ২জন টেটা বিদ্ধ হয়।

পূর্ব সংবাদ অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর নেতৃত্বে অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ (পাঁচ) শতাধিক টেঁটা উদ্ধার এবং ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এলাকায় পুলিশী টহল অব্যাহত আছে।

এ সংক্রান্তে নরসিংদী প্রেস ব্রিফিং- এ পুলিশ সুপার বলেন কিছু দুষ্ট লোকের কথা শুনে একদা মাছ মারার জন্য ব্যবহৃত টেটা ব্যবহারে আলীপুরা গ্রামের লোকজন নিজেরা নিজেদের জীবন ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যার নিকট টেটা পাওয়া যাবে তাকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.