কখনো এসো না গো অভিমানী
য়ে হৃদয় প্রাসাদে
তপন তাপে কাঠফাটা রোদে
হৃদয় মৃত্তিকা ফেটে চৌচির!
উষ্ণতার স্রোতে ভস্মীভূত খাক তাই
চাইনা তুমি আস।
কখনো এসো না গো
ধূসর মেঘে মনোআকাশ অন্ধকারে ছাওয়া!
গোমড়া মুখ বুকফাটা শঙ্খ নিনাদ!
মনো আকাশ আজ দশ নাম্বার বিপদ সংকেত
দুমড়ে মুচড়ে পথ বাধাবিঘ্ন কর্দমপিচ্ছিল!
শুভ্র বসনগুলো জলসিঞ্চিত পঙ্কিল!
ঠাণ্ডা লেগে বড়ো রোগজ্বালা ভুগা
তাই চাইনা তুমি আস।
কখনো এসো না গো
মনে প্রাণে যখনই চাইবো তখনই বাধাবিপত্তি!
বেষ্টন করা লাল গোলাপ হৃদয়
কাননে করো না হাঁটাহাঁটি
কণ্টকী সয়ে পারবে না লাল গোলাপ ছুঁতে
গোলাপ কণ্টকশয্যা অসহ্য তাই
চাইনা তুমি আস।
কখনো এসো না গো
আমাকে নিয়ে পারবে না
অন্য জগতে হারিয়ে যেতে!
সময় কাউকে ছাড় দেয় না
জীবন থেকে ধেয়ে গেছে শৈশব কৈশোর যৌবন
হৃৎস্পন্দন হাঁসফাঁস তাই চাইনা তুমি আস।
কখনো এসো না গো….. এসো না তুমি
কখনো এসো না গো অভিমানী প্রিয়ে!

লায়লা আহমেদ সেলিনা

