গত ১ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটে ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে শ্বাসকষ্ট জনিত কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়লে এমিরাটস এয়ার লাইনন্স কর্তৃপক্ষ তাঁকে দ্রুত হসপিটালাইজড করেন। দুবাই বিমান বন্দর থেকে সরাসরি দুবাই হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে পরে তাঁকে সিসিইউতে নেয়া হয়। তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে।
সিরাজুল আলম খান-এর কয়েকজন নিকটআত্মীয় হাসপাতালে তাঁর সাথে দেখা করেছেন এবং তাঁর খোঁজ খবর রাখছেন। তবে হাসপাতালের নার্স এবং ডাক্তারগণ তাঁকে বিরক্ত করতে বারণ করেছেন। সিরাজুল আলম খান-এর ছোটভাই ফেরদৌস আলম খান এবং বড় জামাতা ফরিদ আহমেদ ও তার স্ত্রী ভিসা কার্যক্রম শেষে আগামীকাল ৩ ডিসেম্বর দুবাই রওয়ানা দেবেন।
উল্লেখ্য, সিরাজুল আলম খান গত ৩১ জুলাই ২০১৯ইং ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক পৌঁছান।
-
Zia Khondaker দাদার দ্রুত সুস্থতা কামনা করছি। ♥
-
Abdullahil Quayyum দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
-
ছায়েদুল হক লিটন প্রিয় দাদার সুস্থতা কামনা করি।
-
Jalal Ahmed দাদা র সুস্থতা কামনা করি
-
Harun Rashid উনার সুস্থতা কামনা করছি।







