বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে সম্মেলনে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন তিনি।
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলন সফল করতে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় সোহরাওয়ার্দী উদ্যানে। ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলনে আসছেন নেতাকর্মীরা।
শুদ্ধস্বর/আইকে

