সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি নেতা কুদ্দুসুর রহমান গ্রেফতার

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ মনিবার বিকালে তাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। থানার এসআই শমিরন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর থানার জিআর ২৫৪/১৩, মামলা নং: ১৫ এর আসামী হিসেবে আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে। ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের নামে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় নেতা কুদ্দুস এর সাথে থাকা সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কর্মসুচী থেকে ফেরার পথে নগরীর নাজিরপুল থেকে কুদ্দুসকে গ্রেপ্তার করে পুলিশ। আকন কুদ্দুসুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অবিলম্বে বিএনপির এই নেতার মুক্তির দাবি জানান তিনি।

আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি ছিল।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.