মুক্তি পেয়েছে যৌন হয়রানির গল্প ‘টিয়ার গপ্পো’

আন্না পুনমের ছোট গল্প ‘ভেনাসের ঝলসানো কিশোর ডানা’ অবলম্বনে তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি ‘টিয়ার গপ্পো’ চলচ্চিত্র নির্মাণ করেন। গতকাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এ চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে বয়াতি বলেন, ঢালিউড মোশানের ইউটিউব চ্যানেলে এটি গতকাল মুক্তি পেয়েছে। সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষ বা মানসিক ভাবে জড়িত বলে মনে হয় আমার। যখন দেখি ছোট একটা শিশু যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না তখন নিজেকে অপরাধী মনে হয়, অথচ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা পারে এই ব্যাধি দূর করতে। আমি আমার সিনেমায় ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা আশিষ খন্দকার। তিনি ছবিটি নিয়ে জানান, মনস্তাত্ত্বিকভাবে আলোড়িত করার মতো একটি কাজ।

একজন অভিনেতা হিসেবে ধর্ষক চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল। কারণ কোনো চরিত্রে অভিনয় করতে গেলে আমি শিল্পমাত্রাকে ধরে রাখার চেষ্টা করি। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। চলচ্চিত্রটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইকবাল হোসেন, জয়িতা মহলানবিশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি। চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। বিভিন্ন উৎসব ঘুরে চলচ্চিত্রটি অন্তর্জালে গতকাল উন্মুক্ত হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.