ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সালমান!

চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে সালমান খানের দাবাং থ্রি। আর এই সিনেমাটির টাইটেল সং হুড় হুড় দাবাং দাবাং নিয়ে আপত্তি তুলল হিন্দু জনজাগ্রিতি সমিতি। বলা হচ্ছে, ধর্মীয় ভাবাবেগে আঘত করেছে দাবাং থ্রি। কখনো মৌলনা-মৌলবি কিংবা ফাদার-বিশপের সাজে সিনেমায় কাউকে নাচতে দেখেছেন, তাহলে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণুর সাজে কিভাবে কেউ সালমানের সঙ্গে নাচতে পারেন?

তাদের দাবি, সালমান খানের দাবাং থ্রি’র হুড় হুড় দাবাং গানে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। শুধু তাই নয়, এই গানে সালমান খানের সঙ্গে সাধুদের যেভাবে নাচতে দেখা গিয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। সাধুদের আপত্তিজনকভাবে নাচ গান করিয়ে, তাদের প্রতি অসম্মান দেখানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ঠ সংগঠনের নেতা সুনীল গানওয়াত।

দাবাং থ্রি’র এই গানে একটি নদীর তীরে নাচে দেখা যাচ্ছে সালমান খানকে। সালমানের সঙ্গে সাধুবেশে নাচতে দেখা যাচ্ছে আরো কয়েকজনকে। সেই সঙ্গে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণু সেজেও ওই গানে অবতীর্ণ হয়েছেন আরো তিন জন। সালমানের সঙ্গে সাধু এবং হিন্দু দেবতাদের নিয়ে এভাবে নাচ, গান ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলেই দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি সালমান খানকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.