বাংলা ছবির মধ্যে সেরা একটি ছবি সালমান শাহ অভিনীত “অন্তরে অন্তরে”।যেই ছবিগুলোর মাধ্যমে বাংলা সিনেমার রোমান্টিকতা একশন এবং সৌন্দর্য বিকশিত হয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একমাত্র সালমান শাহ অভিনীত ছবিগুলো শ্রেষ্ঠ আমার প্রিয় নায়ক সালমান শাহ এর সেই অন্তরে অন্তরে ছবিটি অনেক হৃদয় ছোঁয়া..বাংলা সিনেমাকে একধাপ এগিয়ে নিয়ে ছিল সালমান শাহ এর অভিনীত ছবিগুলো । আজ থেকে বিশ বছর পূর্বে সালমান শাহ যে স্টাইল ,স্মার্টনেস ফুটিয়ে তুলেছেন। সে গুলোকে অনুকরণ করে এখনো শিল্পীরা বিভিন্ন ছবি তৈরি করেছেন তাই বাংলা সিনেমা বিকশিত করার পিছনে সালমানশার অবদান অপরিসীম । তাই আমি চাই আমাদের সিনেমার প্রাণকেন্দ্র ঢাকায় এফডিসিতে সালমান শাহ এর নামে কোন কিছু তৈরি করা হোক কারণ ,বাংলা সিনেমার যত প্রয়াত নায়ক নায়িকা তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ তাই আমি চাই ,আমরা সিলেটবাসীরা চাই সালমান শাহ এর নামে এফডিসিতে কোন কিছু করা হোক যেমন করে করা হয়েছে জসিম কমপ্লেক্স দমান্না কমপ্লেক্স সেই রকম একটি ভবন সালমান শাহ এর নামে করা হোক। সালমান শাহ শুধু একটি নাম ঐ নয় ,সে যেন একটি উদীয়মান সূর্য বাংলা চলচ্চিত্র কে চাঞ্চল্যকর করতে তার অবদান অনস্বীকার। সেই সময় সালমান শাহ এর সাথে তাল মিলিয়ে গিয়েছিলেন বলিউডের সেরা তারকারা সালমান ও শাহরুখ সহ অন্যান্যরা। সালমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি অনেকে বলছেন তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু যার জনপ্রিয়তা আকাশ সমতুল্য

তিনি কেন আত্মহত্যা করবেন? তার এই জনপ্রিয়তা দেখে তাকে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে ,আজও সালমান ভক্তরা সালমান শাহের মৃত্যুর সুষ্ঠু বিচারের চায় ।সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা শুধু সালমানসাকে হত্যা করেনি, করেছে বাংলা চলচ্চিত্র কে হত্যা বাংলা চলচ্চিত্র আরো একধাপ পিছিয়ে দিয়েছে এবং এটাই ছিল তাদের উদ্দেশ্য।দুস্কৃতিকারীরা ,সালমান শাহ আত্মহত্যা করেছে এই ধরনের কথা প্রকাশ করিয়েছে ,যার কারণে সালমান শাহের আরো ৪২ জন ভক্তরা তাদের জীবন উৎসর্গ করেছে। শুধু সালমান শাহের প্রাণ কেড়ে নেয়নি নিয়েছে আরো ৪২টি প্রাণ। তাই কালের গর্ভে যাতে সালমানশার হত্যামামলা বিলীন হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের কাছে আবারো দাবি জানাই যাতে সুষ্ঠু তদন্ত করে এই হত্যা মামলার বিচার করা হয় এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়।পরিশেষে,এটাই বলতে চাই সালমান শাহ তুমি মরো নাই তুমি এখনো রয়ে গেছো হাজারো ভক্তের হৃদয়ে।

রুহুল আমিন (ইমরান)

