কূটনৈতিকব্যর্থতার কারনেই সৌদিআরব থেকে বাংলাদেশী কর্মীদের দেশে পাঠানো হচ্ছে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সোসাইটি (বিপিকেএস) এর নির্বাহী পরিচালক হারুনুর রশীদ বলেছেন কূটনৈতিক ব্যর্থতার কারনেই সৌদিআরব থেকে বাংলাদেশী কর্মীদের দেশে পাঠানো হচ্ছে। অন্যান্য দেশের ক্ষেত্রে তো এমন হয়না। ভারতের কর্মীদের ক্ষেত্রে কোন সমস্যা হলে  তারাতো সঙ্গে সঙ্গে সমাধান করে ।আমরা তা করতে পারিনা।এক্ষেত্রে আমাদের কূটনৈতিক দূর্বলতা আছে এটা তো মানতেই হবে। এখন সরকারের উচিৎ কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এর সমাধান করা। এমনিতে এই সমস্যা সমাধান হবেনা।সৌদি শ্রম বাজারে যত বাংলাদেশী কর্মী আছে তাদের যদি দেশে ফেরত পাঠানো হয় তাহলে ভয়াবহ পরিস্থিতির আকার ধারন করবে। এসব কর্মীরা অনেক টাকা-পয়সা খরচ করে গেছে। এখন পর্যন্ত  যত শ্রমিক দেশে ফিরছে তারা সকলেই নিঃস্ব হয়ে ফিরেছেন। এসব ফেরত কর্মীদের পূর্নবাসনের বিষয়টা সরকারকে দেখতে হবে মানবিকভাবে।

বর্তমান পরিস্থিতিতে যারা সৌদি যেতে আগ্রহী ছিল তারাও নিরুৎসাহী হচ্ছে।আকামা থাকার পরেও সৌদি পুলিশ আমাদের কর্মীদের ধরে ধরে বিমানে তুলে দিচ্ছে।এটা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না।আমাদের প্রশ্ন তো সেখানে যে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তাদের দেশে পাঠানো হচ্ছে। যারা অবৈধ তাদের পঠিয়ে দিলে তো আমাদের কোন আপত্তি নেই।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.