কুষ্টিয়া থেকে বিক্ষোভের মুখে ফিরে এলেন বুয়েটের ভিসি সাইফুল ইসলাম

আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। সেই বিক্ষোভের মধ্যেই ভিসি সাইফুল ইসলাম আজ সকালে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে আবরারের কবর জিয়ারত করতে যান। সেখানে তিনি আবরারের পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে ভিসিকে ফিরিয়ে দেয়া হয়। এ সময় সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা এ সময় ভিসির পদত্যাগ ও হত্যাকারীদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভের মুখে পুলিশ পাহারায় ঢাকায় রওয়ানা দেন ভিসি।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.