দেশের অন্যতম বনসাই সংগঠন রেডিয়েণ্ট বনসাই সোসাইটির ১১তম বনসাই প্রদর্শনী চলছে ধানমণ্ডির ডব্লিউ ভি এ অডিটেরিয়ামে। ১২ ই সেপ্টেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সভাপতিত্ব করেন রেডিয়েণ্ট বনসাই সোসাইটির সভাপতি গুলশান নাসরীন চৌধুরী , স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মনির উদ্দিন আহমেদ ।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইফতেখার আহমেদ টিপু , চেয়ারম্যান ইফাদ গ্রুপ, নাহিদ রহমান , পরিচালক এ টি এন বাংলা , এবং রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহাফুজ ই তৌহিদ টুটু ।
বনসাই সোসাইটির সাধারন সম্পাদক মনির উদ্দিন আহমেদ শুদ্ধস্বর ডটকমকে জানান , বিপুল সংখ্যক বনসাই প্রেমী মানুষ এই প্রদর্শনীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং প্রদর্শনী দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ আমাদে এই বনসাই মেলায় আসছেন , তারা জানতে চাইছেন কিভাবে বনসাইকে সংরক্ষণ করা যায় , আমরা তাদের প্রয়োজনীয় তথ্য দিচ্ছি যাতে তারা বনসাই চর্চায় অভস্থ হন । মনির উদ্দিন আহ্মেদ আরও বলেন ঘরে ঘরে বনসাই চর্চা হলে নগরীতে পরিবেশের জন্য সহায়ক হবে ,তিনি বলেন ধীরে ধীরে রাজধানীতে বনসাই জনপ্রিয় হয়ে উঠছে , এই জনপ্রিয়তার পেছেনে রেডিয়েণ্ট বনসাই সোসাইটির বিশেষ ভুমিকা রয়েছে । এই প্রদর্শনীটি ১৫ ই সেপ্টেম্বর চলবে বলে তিনি জানান ।

