রাজধানীতে ইয়াবাসহ আওয়ামীলীগ নেতার পুত্র গ্রেফতার

রাজধানীর রামপুরা এলাকার মাদক বাণিজ্যের অন্যতম হোতা পলককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পিতা হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুল। গত রাতে পশ্চিম রামপুরার মুক্তি মসজিদ গলি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, গোলাম রসুলের প্রশয়ে ওই এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করছিলো পলক। এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। চক্রের সদস্যরা ইয়াবা, ছিনতাই নানা অপরাধে জড়িত। এমনকি দলীয় কর্মী পরিচয়ে কিছু নারী মরণ নেশা ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে। এই চক্রের সদস্যদের নানাভাবে সহযোগিতার অভিযোগ রয়েছে গোলাম রসুলের বিরুদ্ধে।

পলক শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ডন হিসেবে পরিচিত কাইল্যা পলাশের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গ্রেপ্তারের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.