আশরাফুল শরিয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি দক্ষিণ মুগদা এলাকার ওয়াপদা গলিতে তার বড় ভাই মিজানুরের সঙ্গে থেকে রামপুরার একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন।
নিহতের মামা দেলোয়ার হোসেন জানান, রাতে ছয় তলার ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। কথা বলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

