ঢাকাকে বিএনপিই ক্যাসিনোর শহর তৈরি করেছেঃওবায়দুল কাদের

ঢাকাকে বিএনপিই ক্যাসিনোর শহর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর তৈরি করেছে। তাদের আমলেই ক্যাসিনোর শুরু।
তিনি আরও বলেন, সরকারের প্রথম দিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু দল-ই নয়, দুর্নীতি নানা অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢালাওভাবে ছাত্রলীগ-যুবলীগের বিষয় নয়, যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারাদেশেই এই অভিযান চলবে।
কাদের আরো বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.