গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার বোর্ড: আটক ৩

 

 

.

রাজধানীর গুলিস্তানের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার বোর্ডসহ মাদক দ্রব্য পাওয়া যাওয়ায় ক্লাবটি থেকে ৩৯ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।র‌্যাব-৩ অধিনায়ক শাফিউল্যাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাব থেকে ৩ লাখ ৩৯ হাজার টাকা, কষ্টিপাথর, মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। সেখানে ৭টি জুয়ার বোর্ডের মধ্যে দুটি ভিআইপিদের।

উল্লেখ্য, এই ক্লাবটিতে প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়ার আসর পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। ক্লাবটির পরিচালনা বোর্ডের কিছু সদস্য এর সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ রয়েছে। জুয়ার পাশাপাশি ক্লাবটির ভেতরে মদ-বিয়ার ইত্যাদির বেচাকেনা চলতো। কথিত ভিআইপিরা এই ক্লাবে জুয়ার আসরে বসতেন। তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.