বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের নৈশভোজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে নৈশভোজে অংশ নিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে কূটনীতিক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই নৈশভোজে অংশ নেন।

সেখানে   বিএনপির শীর্ষনেতারা সহ       জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা নৈশভোজও অংশ নেন ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না    শুদ্ধস্বর ডটকমকে  জানান , এটি ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠান, সেখানে অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে আমেরিকান এম্বেসেডর ও ছিলেন ।বিভিন্ন আলাপচারিতায় রাজনীতির প্রসঙ্গটাও ছিল । তবে এসব অনানুষ্ঠানিক কথাবার্তা ।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.