মারাত্মক ডেঙ্গুর সতর্ক সংকেত (Warning signs):
ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষণ দেখা দেয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গুর সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারে। তবে এবারের ডেঙ্গুতে ৩ দিনের আগেই, জ্বর হবার অল্প সময়ের মধ্যেই কেউ কেউ দ্রুত মারাত্মক ডেঙ্গুতে (Severe dengue) চলে যাচ্ছেন।
জ্বর কমে যাওয়া মানে এই নয় যে সুস্থ হয়ে গেলেন। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভাল হয়ে যাবার পরই বরং ব্লাডপ্রেসার কমতে কমতে রোগি ’শকে’ চলে যেতে পারেন বা লিভার, কিডনি, ফুসফুস, ব্রেনের ক্ষতির লক্ষণ শুরু হতে পারে। এটা রক্ত ক্ষরণেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাডপ্রেসার চেক করতেই হবে।
সতর্ক সংকেত বা Warning sign গুলি নিম্নরূপ:
১. তীব্র পেট ব্যাথা।
২. বারবার বমি হওয়া।
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত হওয়া।
৪. রক্তবমি হওয়া।
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেয়ার প্রবণতা।
৬. অত্যধিক দূর্বলতা, অবসাদ বা বিষন্নতায় ভোগা, অস্থিরতা দেখা দেয়া।
৭. ল্যাবরেটরি টেষ্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platelet দ্রুত কমতে থাকা।
এ সতর্ক সংকেতের এক বা একাধিক দেখা দিলেই আপনাকে দ্রুত জরুরি বিভাগ/ হাসপাতাল/ চিকিৎসকের কাছে যেতেই হবে।
(তথ্যসূত্র: WHO, CDC)
শুদ্ধস্বর/এন

