ঈদের আগেই খালেদার মুক্তি দাবি সেলিমা রহমানের

আসছে ঈদুল আজহার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেছেন, ‘গণতন্ত্রের নেত্রী’খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে এর জন্য যদি কোথাও বিশৃঙ্খলা দেখা দেয় সে দায়ভার সরকারকেই নিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘চেতনা বাংলাদেশ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে’ এক আলোচনা সভায় সেলিমা এ কথা বলেন।

বিএনপির এই নেত্রী বলেন, আজ দেশে আইয়ামে জাহেলিয়াতের মতো শাসন চলছে। অন্যায়-অবিচার চললেও এর প্রতিবাদ করা যাবে না। আমাদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে র‌্যালি হওয়ার কথা থাকলেও সরকার তা হতে দেয়নি। অথচ তারা নিজেরা ব্যর্থ হওয়ার পরও কেউ সহযোগিতা করতে চাইলেও তা করার সুযোগ নেই।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.