হরতালের সমর্থনে সকালে রাজধানীতে নাগরিক ঐক্যের মিছিল

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল দুপুর ২টা পর্যন্ত চলবে।

হরতালের সমর্থনে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বেশকিছু এলাকায় মিছিল ও পিকেটিং হয়েছে।

এর মধ্যে রাজধানীর প্রেসক্লাব ও পল্টনে মিছিল করেছে নাগরিক ঐক্য।

মিছিলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, খন্দকার সেলিম, আতিকুর রহমান ও নুরুর রহমান জাহাঙ্গীর সহ নাগরিক ঐক্যের নেতা কর্মী ছাড়াও যুব ঐক্য এবং ছাত্র ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে গতকাল রাতে হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করে নাগরিক ঐক্য।

 

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.