সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩৩৫ ডেঙ্গু রোগী

ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।

এর আগে, ২৫ জুলাই ৫৪৭ জন, ২৬ জুলাই ৩৯০ জন, ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪ জন এবং ২৯ জুলাইন ১০৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

এদিকে আসন্ন ঈদুল আজহায় ঢাকা থেকে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে পরামর্শ দিয়েছেন তারা।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজসাধ্য করতে সরকারি হাসপাতালে এ রোগের পরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্যালাইন ও ওষুধের দাম না বাড়াতে অনুরোধ করা হয়েছে।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.