এরশাদ এখনও বিপদ মুক্ত নন, জিএম কাদের

লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হলেও তিনি এখনও বিপদমুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আজ দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এরশাদের ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, মেডিকেল ইভালুয়েশন অনুযায়ী তার শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নত হয়েছে। তবে সেটা কৃত্রিমভাবে ও ওষুধের সাহায্যে। এখন তিনি তা ধরে রাখতে পারলে, সার্বিক উন্নতির দিকে যাবেন। তবে এখন মেশিনের সাহায্যে যে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে, সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন চিকিৎসকরা নিশ্চিত নন।

চিকিৎসকরা বলছেন, তার পালস রেট, বিপি স্বাভাবিক হয়ে আসছে। তবে এই স্বাভাবিকতা পুরোটাই মেশিন ও ওষুধের সাহায্যে। তিনি কতটা পজিটিভ রেন্সপন্স করেন, সেটা দেখবেন ডাক্তাররা।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.