জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
রবিবার (৩০ জুন) ব্রিফিংয়ে এ কথা জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের। তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা গতকাল শনিবারের চেয়ে আজ অবনতি ঘটলে তাঁকে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয়।
শুদ্ধস্বর/এন

