আমি জাকওয়ান হুসাইন। সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছি। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি। ছাত্রলীগ ব্যাতিত অন্য কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন কালে কোন সম্পর্ক ছিল না। কিন্তু কতিপয় অসাধু লোকজন আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে,উদ্দেশ্যে প্রণোদিত ভাবে যোগাযোগ মাধ্যম ফেসবুকে বানোয়াট কিছু পোষ্ট ও স্ক্রিনশট এর প্রিন্ট বিতরণ করছে। যা একান্তই মিথ্যা ও বানোয়াট। আমি খুব দ্রুত এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুভানূধ্যায়ুদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

জাকওয়ান হুসাইন

