আমার ভীষণ অস্থির বোধ হচ্ছে!
রাত জাগা তারা দের মতো,
মন বলে বিলাসী অসুখ!
মনের সিঁড়িতে অস্থিরতা খেলে যাচ্ছে।
ওরে অবুঝ মন…
তোর বুদ্ধি হয়না কেন?
কেবলই করছিস জ্বালাতন!
তোর বয়স হয়েছে-
শোভা পায় না এতো ব্যাকুলতা।
মন চলে যাচ্ছে কিশোরী যৌবনে,
ঋতুর বৈরিতায় অভ্যস্ত আমি,
হৃদয়ের দেওয়ালে মন রেখে ভাবি।
সাবলীল কেটে গেছে অনেক বসন্ত,
হয়তোবা অনেক আনন্দ ছিলো সেখানে,
হয়তোবা কষ্ট যে ছিলো না বলি কী করে!
দুঃখ গুলো দূরে রেখেছি উড়িয়ে যে সুখের ঘুড়ি,
শক্ত হাতে ধরেছি লাটাই খেলছি যে লুকোচুরি।
সেকাল পিছনে চলে গেছে,
একাল নিয়ে কূলকিনারা দেখছি না।
কোথায় রাখবো জমা অভিমানের নদী?
নদীতে মাঝীর গান ভাসে-
মনে হয় মনটার এখনো বয়স হয়নি!
ওরে অবুঝ মন…
ফিরে আয় নীড়ে তোর আপন নীরব হৃদয়ে,
চলাফেরা খাওয়া-দাওয়া যে বারণ এই সময়ে।

লায়লা আহমেদ সেলিনা

