গতকাল বিকেলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদে ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেট ঘোষনা করা হয়। শিক্ষাবান্ধব,কৃষিবান্ধব,সংস্কৃতি বান্ধব,প্রযুক্তিবান্ধব জনমূখী বাজেট প্রণয়ন করার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা এম সাইফুল্লাহ সাইফুলের পক্ষ থেকে মিরপুরে একটি আনন্দ র্য্যালী করা হয়। কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে উক্ত র্য্যালীতে মিরপুর-কাফরুল এলাকার আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী রাজনীতির সর্বস্তরের নেতাকর্মী সহ এলাকার জনগন স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। র্য্যালীটি সেনপাড়া যুবকল্যাণ ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে আমতলা বাজার,বিআরটিএ ভবরে সামনে হয়ে আদর্শ উচ্চবিদ্যালয় রোড ঘুরে মিরপুর দশনম্বর গোলচক্কর প্রদিক্ষন করে রোকেয়া স্মরণীতে এসে শেষ হয়। র্য্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এমন জনকল্যাণমূখী বাজেট ঘোষনা করার জন্য অভিনন্দন জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।


