ইউরোপ আমেরিকায় বসবাসরত সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি গবেষণা সংগঠন, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের কয়েকজন ছাত্র নেতা এবং স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত ছিলেন এমন কয়েকজন এই উদ্যোগের সাথে যুক্ত রয়েছেন । মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধকে নিয়ে নির্মোহ গবেষণা করে বিকৃত ইতিহাসকে শুদ্ধ করাই হবে এই সংগঠনের কাজ । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে ।আলোচকরা একমত হয়েছেন মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাসের প্রয়োজনে এরকম একটি সংগঠন এবং গবেষণা এখন সময়ের দাবী । সংগঠনের নামকরণ এবং কাজ নিয়েও আলোচনা হয়েছে যদিও উদ্যোগটি একেবারে প্রাথামিক পর্যায়ে রয়েছে । এই সংগঠনের উদ্যোক্তারা বাংলাদেশেও সাবেক ছাত্রনেতা যারা ৬০ দশকে ছাত্রলীগ করতেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং ইতিবাচক সাড়া পাচ্ছেন । উদ্যোক্তারা আশা করছেন আগামী কিছুদিনের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কাজ শুরু করতে পারবেন ।
শুদ্ধস্বর/এইচ বি

