বাঙালির শর্ত -মায়েদুল ইসলাম

বাংলার মাটির ফুল ফসলে

ফলমুল তার মিষ্টি জলে

গড়া যার দেহ প্রাণ,

স্বাধীন সার্বভৌম সব অধিকার

সাংস্কৃতিক উৎসব সর্বত্র তার,

জাতি ধর্মে সমমান।

স্বাধীন এমন স্বত্বা নিয়ে

বাঁচবে এ দেশে সর্বত্র গিয়ে

মানবতা সবার উর্ধ্বে,

যে আসো তোমরা শাসক গোষ্ঠী,

হাজার বছরের এ বাংলার কৃষ্টি

চলবে এমনই শর্তে।

65434513_2884200988276688_7899876009166503936_n

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.