আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, আমরা এই খবর অনেক পত্রপত্রিকায় দেখেছি। আমরা সুন্দর ইউপি ভোট করতে চাই। এটা রাজনৈতিক দলভিত্তিক নির্বাচন নয়।
সোমবার, ৩০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি।

