ডাকসু ভিপি নূরকে দেখতে ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়েছিলেন সাবেক ডাকসু ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, তার সাথে ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ জাহিদুর রহমান এবং নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার । তারা বেশ কিছু সময় নূরের সাথে কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন ।
উল্লেখযোগ্য যে গত কয়েকদিন আগে বগুড়াতে ইফতার অনুষ্ঠানের আগে ছাত্রলীগের হামলায় আহত হন ডাকসু ভিপি নূর সহ আরও কয়েকজন ছাত্রনেতা ।
শুদ্ধস্বর/এইচ বি

