সেলফি তুলতে গিয়ে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ভারতের হরিয়ানা রাজ্যে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো এক তরুণ রেললাইন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ রক্ষা করে। বুধবার দেশটির এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা এম. এস. দাবাস জানান, দুর্ঘটনার সময় এই তরুণরা সেলফি তোলায় ব্যস্ত ছিল। যখন তারা আকস্মিক তাদের লাইনে একটি ট্রেনকে একেবারে কাছে চলে আসতে দেখে তখন তারা দিশেহারা হয়ে পাশের রেললাইনে লাফ দেয়। কিন্তু তারা এতোটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে রেলপথ দিয়েও যে আরেকটি ট্রেন আসছিল তা খেয়াল করেনি।

তিনি আরও জানান, তাদের একজন অপর দিকের রেললাইনে লাফ দেয়ায় প্রাণে বেঁচে যায়।
শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.