পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৮, আহত ২৫

পাকিস্তানের লাহোরে একটি মাজারের কাছে বিস্ফোরণে অন্তত আট জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের দাতা দরবারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

লাহোর পুলিশের ডিআইজি অপারেশন্স আশফাক আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের পরপরই দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালানোর পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি বড় দল মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.