নবাবগঞ্জে ৮ম শ্রেনীর ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামের আবু সাইদের মেয়ে সুমাইয়া খাতুন (১৪) রবিবার সকাল ৮.৩০ মিঃ নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়ার নানি হাফেজা বলেন, আমি সকালে সুমাইয়াকে রেখে চুল ছেড়া গার্মেন্সে গিয়েছিলাম, প্রতিদিন সে প্রাইভেট পড়তে যেত। আজকেও তার বান্ধবীরা প্রাইভেট পড়ার জন্য তাকে ডাকতে আসে। এসে দেখে গালায় ওড়না পেচিয়ে ঘরের বর্গার সাথে ঝুলিয়ে আছে। এমন্তাবস্থায় তার বান্ধবীরা চিৎকার করলে প্রতিবেশীরা ও আমি এসে মাটিতে নামিয়ে দেখি সে মারা গেছে। মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশা জানান, সুমাইয়া দরিদ্রতার মাঝেও নানির বাড়ি থেকে পড়াশুনা করতো। সে নলিহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। তার মা ঢাকায় গার্মেন্সে চাকরি করেন। সুমাইয়া খুব ভালো ছাত্রী কি কারনে সে এমন ঘটনা ঘটালো কেই বলতে পারছেনা। এসআই সুপ্রভাত বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা পোস্ট মডেম করলে প্রকৃত কারণ জানা যাবে।

60401869_621165895014777_2766466006757933056_n

রোকনুজ্জামান মন্ডল ,দিনাজপুর প্রতিনিধি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.